উল্টো দুরবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি উল্টো দুরবিন। লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন সায়েদুজ্জামান। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আশোক ব্যাপারী, জয়, ইন্তেখাব দিনার, হিল্লোল, জেনী, নওশীন নাহরীন মৌ, নাজিফা জাহান, অপর্ণা ও দীপক বড়ুয়া।
শাহেদ চৌধুরী ব্যবসায়িক কারণে আছে কক্সবাজারে। সারা দিনের কর্মব্যস্ততার পর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য টিনাকে ফোন করে শাহেদ। কিন্তু তখনো সে বুঝতে পারেনি তার জন্য কী অপেক্ষা করছে।