উল্টো স্রোতের যাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের শীর্ষ নারীদের কথা বললে, নীলনয়না, স্বর্ণকেশী এমন কোনো অভিনেত্রীর কথাই মাথায় আসতে পারে আগে। কিন্তু হলিউডের এই পুরোনো বাঁধাধরা নিয়ম ভেঙে দিয়েছেন স্লামডগ মিলিয়নিয়ার অভিনেত্রী ফ্রিদা পিন্টো। আর এই কাজটি করতে পেরে দারুণ গর্বিত এখন হলিউডের সামনের সারির অনেক নির্মাতার প্রথম পছন্দ ফ্রিদা।‘আমি সত্যিই খুব খুশি যে দীর্ঘদিনের বাঁধাধরা নিয়ম ভেঙে দিতে পেরেছি। আমি মন থেকে বিশ্বাস করি, কোনো কিছুই আসলে অসম্ভব নয়। পৃথিবী আদতেই ছোট হয়ে আসছে।’ বলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।