উল্লাসে আনন্দে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ রাত নয়টা ৪০ মিনিটে দেখানো হবে নৃত্যানুষ্ঠান উল্লাসে আনন্দে। চারটি ব্যান্ডের গানের সঙ্গে নেচেছেন চাঁদনী, রিয়া, মুনমুন ও শশী। তাঁরা জেমসের গাওয়া ‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়’, এলআরবির ‘তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা—তুমি ছন্দের অন্তমিল’, রেনেসার ‘ভালো লাগে কুয়াশার ভোরে, শিশির ভেজা ঘাসের পরে’ ও সোলসের ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’ গানগুলোর সঙ্গে নেচেছেন। উপস্থাপনায় তানিয়া হোসেন। প্রযোজনা করেছেন রেহেনা রাহা।