উৎসবমুখর ক্যাম্পাস
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ও শহীদদের রক্তে ভেজা স্বাধীন বাংলায় স্বদেশ চেতনা ও মনুষ্যত্ব বোধকে ধারণ করে সাংস্কৃতিক নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সবুজ চত্বর।বিজয় মেলা‘প্রাণের জোয়ারে ওড়াই বিজয় কেতন’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ১৪ থেকে ১৬ ডিসেম্বর তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ-সময়ের বাস্তব চিত্র তুলে ধরতে বিজয় মেলায় থাকে নানা আয়োজন।মেলার প্রথম দিনশহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই দিন বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উন্মুক্ত ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচি, কার্টুন প্রদর্শনী ও মিনি অডিটরিয়ামে ‘একাত্তরের গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের প্রাসঙ্গিকতা’ নিয়ে সেমিনার ও তথ্যচিত্র প্রদর্শনী হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সুশান্ত কুমার দাস। সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় আলোক মিছিলের।উত্সবের শেষ দিনজাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের প্রতীকী ভাস্কর্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিজয় শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের পোস্টার ও কার্টুন প্রদর্শনী, মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব রাখায় বিশ্ববিদ্যালয়ের পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন উপাচার্য মো. সালেহ উদ্দিন, সুশান্ত কুমার দাস, রেজাউল করিম খন্দকার, জসীম উদ্দিন ও জিন্নাত আলী মৃধা।সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি সংসদের সহযোগিতায় ফখরুল আরেফিন নির্মিত তথ্যচিত্র আলবদর প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ডিবেটিং সোসাইটি পরিবেশন করে রম্য বিতর্ক। মাভৈ আবৃত্তি সংসদ মঞ্চায়ন করে শ্রুতি নাটক কালের গহ্বর থেকে ভেসে আসা কণ্ঠস্বর। সবশেষে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিবেশিত দেশাত্মবোধক গান ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘ভোর হয়নি’ এবং শামসুল হক রচিত কবিতা ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন শিকড়ের শিল্পীরা।চোখ ফিল্ম সোসাইটির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব‘ইটস সর্টার, ইটস ম্যাসিভ’ স্লোগানে চলচ্চিত্রবিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামের কনফারেন্স হলে ২১ থেকে ২৩ ডিসেম্বর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব, ২০০৯ অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী চলচ্চিত্র উত্সবে ডেডলাইন বাংলাদেশ, ঈশ্বরের কাছে খোলা চিঠি, ইনোসেন্ট ফেস, মানুষ কয়টা আসছে, শিকড়, জলছাপ, ব্ল্যাক আউট, স্নোরসহ মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন উত্সবের উদ্বোধন করেন। উত্সবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝর, টোকন ঠাকুর ও ফারুক মেহেদী।উত্সবের মধ্য দিয়ে মানুষ কয়টা আসছে ও ব্ল্যাক আউট ছবি দুটি মুক্তি দেওয়া হয়।