উৎসবে পশ্চিমবঙ্গের 'অশোকানন্দ' ও ঢাকার 'পোড়ামাটি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকের ভিড়ে জাতীয় নাট্যশালার টিকিট কাউন্টার থেকে দেখা যাচ্ছিল না ফকরুজ্জামান চৌধুরীকে। মূলমঞ্চের দর্শকদের টিকিট সরবরাহ করছিলেন তিনি। দেখা না গেলেও শোনা যাচ্ছিল তাঁর কণ্ঠস্বর, ‘উৎসবের প্রথম দুই দিন একেবারে হাউসফুল গেছে। গত দুদিনও হল পূর্ণ ছিল প্রায় সত্তর শতাংশ।’
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সবের গতকাল বুধবার ছিল ষষ্ঠ দিন। এই দিনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় যথারীতি দুটি মিলনায়তনে মঞ্চস্থ হয় দুটি নাটক। নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের পশ্চিমবঙ্গের নাট্যদল অনীক মঞ্চস্থ করে নাটক অশোকানন্দ। একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করে নাটক পোড়ামাটি।
অশোকানন্দ নাটকটি লিখেছেন মুকিদ চৌধুরী, নাট্যরূপ দিয়েছেন অমলেশ চক্রবর্তী এবং নির্দেশনা দিয়েছেন অরূপ রায়।