প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার মাসে নাট্যোৎসবে মুখরিত হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে পথনাটক উৎসবে প্রতিদিনই দর্শকসমাগম বাড়ছে। বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। পরিবেশিত হচ্ছে বৈচিত্র্যময় নাটক।
গতকাল বিকেলে শুরু হওয়া উৎসবের তৃতীয় দিনে পাঁচটি নাটক পরিবেশন করে নাটকের দল ভিশন থিয়েটার, ঢাকা ড্রামা, মৈত্রী থিয়েটার, নাট্যযোদ্ধা এবং বর্ণমালা গ্রুপ থিয়েটার। তাদের পরিবেশিত নাটকের মধ্যে ছিল যথাক্রমে নাড়াই, জয়বাংলা, বর্ণচোর, ৮ ফাল্গুন এবং পাগল পাগল খেলা। আজ বিকেল পাঁচটায় শুরু হবে চতুর্থ দিনের আয়োজন। আজ রয়েছে বাঙলা নাট্যদলের মুক্তির ছিন্ন দলিল, নাটনন্দনের অন্য যুদ্ধ এবং রাজশাহীর অনুশীলন নাট্যদলের এক টুকরো একাত্তর।