উৎসবে শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত সোমবার রাতে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ শোক প্রকাশ করে। শোকবার্তায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবে অংশ নেওয়া প্রত্যেককে মঙ্গলবার বেলা তিনটায় এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেছিলেন আয়োজকেরা।

শোকবার্তায় লেখা হয়, ‘ভীতি, ক্ষোভ ও দুঃখভারাক্রান্ত মন নিয়ে কান উৎসব ম্যানচেস্টারে ঘটে যাওয়া হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করছে। সংস্কৃতি, তারুণ্য ও উচ্ছলতার ওপর আরও একটি আঘাত এল। আমাদের স্বাধীনতা, উদারতা ও সহনশীলতার ওপর আঘাত এল। প্রতিটি বিষয়ই এই উৎসবে অংশ নেওয়া প্রত্যেক শিল্পীর সত্তার সঙ্গে জড়িয়ে আছে। তাই মঙ্গলবার (২৩ মে) বেলা তিনটায় কান উৎসবে অংশ নেওয়া প্রত্যেককে ম্যানচেস্টারের হামলায় নিহত, তাঁদের পরিবার এবং ব্রিটিশ নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপনে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো যাচ্ছে।’