উৎসবের আওয়াজে এবিসির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ ১৪১৭-এর উৎসবকে ঘিরে এবিসি রেডিও এফএম ৮৯.২ এ রয়েছে তিন দিনের বিশেষ আয়োজন।পয়লা বৈশাখ সূর্যোদয়ের পর রমনা বটমূল থেকে সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল নয়টার খবরের পর রবির আয়োজনে রমনা পাকের্র বৈশাখী উৎসব থেকে সরাসরি সম্প্রচার থাকবে। বিকেল তিনটার খবরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেনেডি বটতলা থেকে বেঙ্গল মিউজিকের আয়োজনে বর্ষবরণ কনসার্ট সরাসরি সম্প্রচার করা হবে। রাত ১১টার খবরের পর রয়েছে সমগীতের অ্যালবাম হাওয়ার রেডিও মুক্তি।কাল বৃহস্পতিবার রাত ১১টার খবরের পর ক্যাফে লাইভ অনুষ্ঠানে থাকবে সাহেদের সঙ্গে অতিথি টুনটুন বাউলের পরিবেশনা।