উৎসবের আবহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের মৃদু শীতে আর্মি স্টেডিয়ামে দর্শক-শ্রোতার ভিড়। বিখ্যাত শিল্পীদের ভুবনভোলানো সুরে দর্শক অভিভূত। চার দিনব্যপী বেঙ্গল-আইটিসি এসআরএ আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে দারুণ সাড়া।উৎসবে মঞ্চ ছাড়াও আরও তিনটি আয়োজন দৃষ্টি কাড়ে। মাঠের এক পাশে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, রবিশঙ্কর, বাহাদুর হোসেন খাঁ, আলী আকবর খাঁ, পণ্ডিত উদয় শঙ্করসহ উপমহাদেশের খ্যাতিমান উচ্চাঙ্গসংগীত-মনীষীদের ছবির প্রদর্শনী চলছে। উৎসবে আসা মানুষ সেই ছবিগুলোর পাশে দাঁড়িয়ে নিজের ছবি তুলে রাখছেন। অন্য পাশটায় প্রথমা প্রকাশন ও ডেইলি স্টার-এ্লর বইয়ের স্টল। আর আছে খাবারের আয়োজন। সারা রাতই সংগীত উপভোগ করার পাশাপাশি খিদে পেলেই খাবারের দোকানের পাশে দেখা গেছে দর্শক-শ্রোতাদের। কফিপিয়াসী মানুষের সারিটাই ছিল সবচেয়ে দীর্ঘ।