উৎসবের উদ্বোধক তানভীর মোকাম্মেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ নভেম্বর কলকাতায় শুরু হচ্ছে ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এই উৎসব উদ্বোধনের জন্য বাংলাদেশের চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলকে উৎসব কর্তৃপক্ষ নিমন্ত্রণ জানিয়েছে।
গ্যেটে ইনস্টিটিউট ও কল্পনির্ঝর সংস্থার উদ্যোগে এবারের উৎসবে অংশ নিচ্ছে ১৪টি দেশের ৩৪টি চলচ্চিত্র। ১ নভেম্বর চলচ্চিত্র উৎসবটি উদ্বোধন করতে তানভীর মোকাম্মেল কলকাতায় যাবেন। উৎসব চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হচ্ছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার গৌতম ঘোষ।