উৎসবের জন্য বরেন্দ্র থিয়েটারের চলচ্চিত্র আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্বিতীয় বিজয় চলচ্চিত্র উৎসব-২০১২’-এর জন্য বরেন্দ্র থিয়েটার, রাজশাহী দেশের ও দেশের বাইরের যেকোনো চলচ্চিত্রনির্মাতার কাছ থেকে স্বল্প দৈর্ঘ্য বা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র (ডিভিডি ফরম্যাটে) আহ্বান করেছে। আগামী ডিসেম্বরের ১৭ ও ১৮ তারিখে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় বিজয় চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করা হবে। ২৫ নভেম্বরের মধ্যে চলচ্চিত্রনির্মাতারা চলচ্চিত্র জমা দিতে পারবেন। উৎসবে প্রদর্শিত সেরা চলচ্চিত্রনির্মাতাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সব চলচ্চিত্রনির্মাতাকে সম্মাননা সনদ ও পদক দেওয়া হবে। ছবি জমা দেওয়ার ঠিকানা: বরেন্দ্র থিয়েটার, রাজশাহী কলেজ, রাজশাহী। (কলেজ অডিটোরিয়াম) মোবা: ০১৭৩৭৭৭৭৪৮৭, ০১১৯৭২৩২৫৫২ [email protected] বিজ্ঞপ্তি।