উৎসবের তরুণ সংগীতকারেরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টিন হোটেলের লবির পেছনে আলাদা একটি স্টুডিও করেছে বেঙ্গল ফাউন্ডেশন। শাস্ত্রীয় সংগীত উত্সবে যে শিল্পীরা অংশ নেওয়ার জন্য এসেছেন, তাঁদের সাক্ষাত্কার নেওয়া হচ্ছে এখানে। গতকাল যে তিনজন সংগীতকার কথা বললেন, তাঁরা সবাই নবীন প্রজন্মের শিল্পী। নবীন হলেও ইতিমধ্যেই কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন সংগীতজগতে। তাঁরা এখনো বড় ওস্তাদদের কাছে তালিম নিচ্ছেন।ছয় বছর বয়সে নানা আতাহ হোসেন খানের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছেন তিনি। আগ্রা ঘরানার সতেরোতম প্রজন্ম তিনি। বাবা ওস্তাদ নাসিম আহমেদ খানের কাছে শিখেছেন পরে। এখন কলকাতার আইটিসি এসআরএর স্কুলে শিক্ষকতা করছেন। তিনি এর আগেও একবার বাংলাদেশে এসেছেন। এ সফর নিয়ে কী ভাবছেন?—আমি আশাবাদী, কারণ, এত বড় একটি উত্সব হচ্ছে, যেখানে ভারতবর্ষের সব গুণী শিল্পী গাইবেন, বাজাবেন। বাংলাদেশের সংগীতপ্রিয় দর্শক-শ্রোতাদের শোনার সুযোগ হবে। বাংলাদেশে শ্রোতা আছে, কিন্তু শাস্ত্রীয় সংগীত গুরুপরম্পরায় শেখার জায়গাটা ভারতবর্ষের তুলনায় কম। কীভাবে এই আগ্রহ জাগিয়ে তোলা যায়?—বেঙ্গল ভাবছে এখানে স্কুল করা যায় কি না, সে স্কুলে তিন মাস পর পর যদি গুরুরা আসেন, তাহলে অনেক ভালো ছেলেমেয়ে তৈরি হবে।আগে কখনো বাংলাদেশে এসেছেন?—বেঙ্গলের অডিশনে একবার এসেছিলাম। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠের আওয়াজে মুগ্ধ হয়েছি। ঠিকমতো তালিম পেলে এরা অনেক ভালো করবে। আপনার স্বপ্ন?—আগ্রা ঘরানার পরম্পরায় ভালো কাজ করা।গুরু-শিষ্যপরম্পরায় কিরানা ঘরানায় তালিম পেয়েছেন। ফুফু মানিক ভার্মার কাছে কিরানা ঘরানায় শেখার সুযোগ হয়। ২০০৯-১০-এ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কার পান। এখন কলকাতার আইটিসি এসআরএর স্কুলে শিক্ষকতা করছেন। কেমন লাগছে?—আমি খুবই রোমাঞ্চিত। বড় বড় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গাওয়ার সুযোগ পাব! শিক্ষকতা করতে কেমন লাগে?—আমি শেখাই একেবারে নতুন যে শিশুরা শিখতে আসে, তাদের। ওদেরকে আমি বড় ওস্তাদদের জন্য তৈরি করে দিই। আমার ধারণা, ওরা একটু বড় হলেই ভালো একটি নতুন প্রজন্ম দাঁড়িয়ে যাবে।কীভাবে সংগীত শিখলে ভালো হয়?—শুরুতে একজন ওস্তাদের কাছে অন্তত ১০ বছর তালিম নিতে হবে। এরপর নিজের একটি স্টাইল দাঁড়িয়ে গেলে অন্য ওস্তাদদের কাছেও যাওয়া যায়। শেখা যায়।ফিউশন নিয়ে আপনার মন্তব্য...—ফিউশন করতে হলে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীত খুব ভালো করে জানতে হবে।বাংলাদেশের এই উত্সব নিয়ে কী ভাবছেন?—বাংলাদেশের মানুষ ভালো গান শুনতে পারবেন, ভালো যন্ত্রসংগীত শুনতে পারবেন। নাচ দেখবেন। এটা খুবই কাজে লাগবে তাঁদের। উত্সব নিয়ে আমি খুব আশাবাদী।কর্ণাটকের নবীন শিল্পী তিনি। বাবা সোমনাথ মারদুরের কাছে কিরানা ঘরানার তালিম নেন। ২০১০ সালে মল্লিকার্জুন মনসুর যুব পুরস্কার পেয়েছেন। আইটিসি এসআরএর শিক্ষক এবং পণ্ডিত উলহাস কাসালকারের শিষ্য। উত্সবে অংশ নিতে পেরে কেমন লাগছে?—বিশাল এ উত্সব। ভালো লাগছে।টেলিভিশনে এখন গানের রিয়েলিটি শো হয়। সংগীত প্রতিযোগিতা হয়। এ থেকে কি শাস্ত্রীয় সংগীতের প্রতি আগ্রহ বাড়ে?—কিছুটা তো বাড়েই। শাস্ত্রীয় সংগীত না শিখলে গলা তৈরি হয় না। শিখতে শিখতে কেউ কেউ প্লে-ব্যাকে চলে যাচ্ছে, আবার অনেকেই শাস্ত্রীয় সংগীতে থেকে যাচ্ছেন...—হ্যাঁ, এ কথা কিছুটা সত্য। এই পেশায় এলেন কেন?—সংগীতের প্রতি ভালোবাসা থেকে।কিরানা ঘরানা কেন আপনাকে আকৃষ্ট করল?—কিরানা ঘরানার সুর লাগানোর কৌশল। আবেগীয় অনুভূতির প্রকাশ আমাকে এই ঘরানায় শিখতে আগ্রহী করেছে।বাংলাদেশের শ্রোতাদের কী বলবেন?—বলব, শাস্ত্রীয় সংগীত আমাদের বড় ঐতিহ্য। আপনারাও পরম্পরা থেকে পরম্পরায় ছড়িয়ে দিন এই সংগীত।আজ গান করবেন প্রথম দুজন। আরেকজন গান করবেন উত্সবের তৃতীয় দিনে।