উৎসবের রঙে রঙিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় একদিন
শিল্পকলায় একদিন

‘অভিনয় আমার প্রার্থনা আর স্টুডিও আমার মন্দির’৷ এটি মহানায়িকা সুচিত্রা সেনের একটি কথা৷ কাজের প্রতি যাঁর এমন বিনয়, আজ শিল্পকলা একাডেমীতে সেই তাঁকে দেখতে এসেছেন শত শত মানুষ!
গত ২৮ জানুয়ারির কথা৷ দুপুর গড়াতেই শিল্পকলা একাডেমীতে মানুষের িভড়৷ কেউ এসেছেন দোকানের ঝাঁপ ফেলে, আবার কেউ চাকরি সামলে৷ সবাই এসেছেন প্রিয় নায়িকাকে দেখতে!
কিন্তু সুচিত্রা সেনকে এখন কীভাবে দেখা সম্ভব! তিনি তো চলে গেছেন না-ফেরার দেশে৷ তবে চলচ্চিত্রের রুপালি পর্দায় তো সুচিত্রাকে দেখা সম্ভব৷ সুচিত্রাভক্তরা তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো দেখে তাই দুধের স্বাদ যেন ঘোলে মেটাতে চান৷ তবুও তো সুচিত্রা-দর্শন হলো! ফলে বিপুল উত্সাহ নিয়েই জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন সবাই৷
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে ২১ দিনব্যাপী সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী৷ উত্সবের নাম দেওয়া হয়েছে তাই ‘ট্রিবিউট টু সুচিত্রা সেন’। ওই দিন ছিল উত্সবের সমাপনী৷ সেদিন উত্তম-সুচিত্রার অিগ্নপরীক্ষা ছবিটি দেখার জন৵ই দর্শকের ছিল এত উত্সাহ৷
বেলা প্রায় শেষ৷ মিলনায়তনের দরজা বন্ধ৷ হঠাৎ চেঁচিয়ে উঠলেন রমেশ শীল নামে এক দর্শক, ‘গেট খুলে দেন৷ দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়াইয়্যা আছি’৷ পরে পান চিবুতে চিবুতে তিনি জানালেন, উত্সবের শুরু থেকে সব ছবিই তিনি দেখেছেন৷
কোন ছবিগুলো ভালো লেগেছে?
ঝটপট বললেন, চাওয়া পাওয়া, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনীর কথা৷
আগেও অনেক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছে শিল্পকলা একাডেমীতে৷ কিন্তু এ রকম দর্শক সমাগম দেখা যায়নি৷
তবে কি প্রিয় সুচিত্রার প্রতি দর্শকের এই প্রেম?
এবার প্রতীক্ষার পালা শেষ৷ খুলে দেওয়া হলো মিলনায়তনের ফটক৷ হুড়মুড় করে ঢুকে পড়লেন দর্শকেরা৷ তিল পরিমাণ জায়গা নেই ভেতরে৷ শুরু হলো অগ্নিপরীক্ষা৷
ওই দিকে শিল্পকলা একাডেমীর মাঠে তখন আরেক উত্সবের আমেজ৷ পিঠা উত্সব৷ হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন অনেকে৷ এটি জাতীয় পিঠা উত্সব৷ প্রতি বছরই আয়োজন হয়৷ প্রতিদিন সন্ধ্যা হলেই শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা আসেন এই উত্সবে৷
গৃহিণী শাহিদা আক্তারও এসেছেন তাঁর মেয়েকে নিয়ে৷
কী কী পিঠা খেলেন?
‘পিঠা খুব একটা খাইনি৷ দেখেছি বেশি’৷ বলেই হেসে ফেললেন এই গৃহিণী৷ জানালেন, মেয়েকে নিয়ে এসেছেন দেশের ঐতিহ্যবাহী পিঠাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে৷
বাহ! বেশ তো৷ এই না হলে মা!