উড়ে আসা ভালোবাসা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০০৬,২০১০
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০০৬,২০১০
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৫
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৫

১৫ বছর হয়ে গেল। এই ১৫ বছরে বদলেছে অনেক কিছু। সম্পর্ক ভেঙেছে, জোড়া লেগেছে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস এত বছরেও বদলায়ানি। তা হলো, ঐশ্বরিয়া রাই বচ্চনের উড়ন্ত চুমু। এ নিয়ে ১৫তম বারের মতো কান চলচ্চিত্র উৎসবের অতিথি হলেন তিনি। তাঁর সাজ, পোশাক আর কান উৎসবে উপস্থিতির কারণ একেক বছর একেক রকম ছিল, কিন্তু প্রতিবছরই উৎসবের লালগালিচায় ভক্তদের উদ্দেশে দেওয়া উড়ন্ত চুমুর কোনো হেরফের হয়নি।

ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০০৮
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০০৮

২০০১ সালে ঐশ্বরিয়ার অভিষেক ঘটে কান চলচ্চিত্র উৎসবে। তখনো তাঁর নামের শেষে জুড়েনি বচ্চন উপাধিটি। তখন লালগালিচায় সঙ্গী হতেন তাঁর মা কিংবা বাবা। সেই প্রথমবার কানের লালগালিচায় দাঁড়িয়েই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে চুমু ছুড়েছিলেন ঐশ্বরিয়া। সেই থেকে এটা যেন একটা রীতিতে পরিণত হয়।
এরপর ২০০৭ সালে ঐশ্বরিয়া যখন মিসেস বচ্চন হয়ে অংশ নেন সেই উৎসবে, তখনো স্বামী অভিষেকের পাশে দাঁড়িয়েই ভক্তদের উদ্দেশে নিজের ভালোবাসা প্রকাশ করেন কোনো দ্বিধা ছাড়াই।
২০১৩ সালে ঐশ্বরিয়ার কান অভিজ্ঞতা ছিল একটু খারাপ। মেয়ে আরাধ্যর জন্মের পর মুটিয়ে যাওয়া অ্যাশকে যখন লালগালিচায় দেখা যায়, তখন গুঞ্জন আর বিতর্ক একেবারে বিষলতার মতো জড়িয়ে ধরে তাঁকে। কিন্তু ‘মোটা’ ঐশ্বরিয়ার দেহ গড়নে পরিবর্তন এলেও ভক্তদের জন্য ভালোবাসা প্রকাশের ভঙ্গি কিন্তু অবিকৃতই ছিল। তিনি যখন উড়ো চুমু দেওয়ার জন্য হাত উঁচিয়ে ঠোঁটের কাছে নিলেন, তখন মুহূর্তেই সব বিতর্কে দাঁড়ি পড়ে যায়। আলোকচিত্রীদের ক্যামেরার লেন্স স্থির হয়ে থাকে ঐশ্বরিয়াতেই।
এভাবে প্রতিবছরই ঐশ্বরিয়া রাই বচ্চনের একই চুমু নানাভাবে আলোড়িত আর আন্দোলিত করেছে কোটি ভক্তের হৃদয়।
এবার ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন হাজির তাঁর নতুন বলিউড ছবি সরবজিত নিয়ে। মূল উৎসবের অংশ না হলেও উৎসব শহরেই তাঁর ছবির উদ্বোধনী প্রদর্শনী হলো ১৫ মে। আর এ বছরের মতো কান উৎসবে ঐশ্বরিয়ার উড়ন্ত চুমুর অভিষেক হলো ১৪ মে। লালগালিচায় এ বছর প্রথম পা রেখেই সেই আগের কায়দায় ভক্তদের জন্য উড়িয়ে দিলেন একটি চুমু। এর মধ্য দিয়ে এটাও বুঝিয়ে দিলেন তিনি যে, ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। তবে ঐশ্বরিয়া চুমু? তা তো তাঁর ঐশ্বরিক সৌন্দর্যের মতোই। একই রূপে, একইভাবে তা ফিরে আসে প্রতিবছর।’
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড লাইফ, পিঙ্কভিলা অবলম্বনে

ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৩,২০১৪
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৩,২০১৪
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৬
ঐশ্বরিয়া রাই বচ্চন, ২০১৬