ঋতুপর্ণের অসমাপ্ত 'সত্যান্বেষী' শেষ করবে তাঁর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালপ্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ ব্যোমকেশকে নিয়ে তাঁর শেষ ছবি সত্যান্বেষীর শুটিং শেষ করলেও অন্য সব কাজ শেষ করে যেতে পারেননি। সেই অসমাপ্ত কাজ শেষ করবেন তাঁর দলের সদস্যরাই। ছবিটি আগামী ৩০ আগস্ট মুক্তি দেওয়া হবে বলেও প্রযোজক সংস্থা জানিয়েছে।সত্যান্বেষী ছবিটির সম্পাদক হিসেবে কাজ করবেন অর্ঘ্যকমল মিত্র। সঙ্গে থাকবেন চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়, সংগীতকার দেবজ্যোতি মিশ্র ও প্রযোজক শ্রীকান্ত মোহতা। শ্রীকান্ত জানিয়েছেন, ছবি সম্পর্কে ঋতুপর্ণ তাঁর দলের সবাইকে ব্রিফ করেছিলেন। আর তাই তাঁর দলকে দিয়েই ছবিটি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। সংগীতকার দেবজ্যোতি মিশ্র বললেন, ‘ছবিতে সংগীতের অনেক কাজ বাকি রয়েছে। কাজ শেষ হলে আমরা সবাই মিলে দেখব, ঋতুর পরিকল্পনার সঙ্গে মিলছে কি না। তার পরই ছবিটি মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।’