ঋতুপর্ণের ছবি নিয়ে রেট্রোস্পেক্টিভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সাংবাদিক ঋতুপর্ণ ঘোষের চারটি চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। ছবিগুলো হলো উনিশে এপ্রিল (অপর্ণা সেন, দেবশ্রী রায়, প্রসেনজিৎ), উৎসব (প্রসেনজিৎ, ঋতুপর্ণা, মমতা শংকর), তিতলি (মিঠুন, অপর্ণা সেন, কঙ্কণা সেন শর্মা) ও খেলা (প্রসেনজিৎ, মনীষা কৈরালা, রাইমা সেন)।
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র থেকে জানানো হয়েছে, ১৩ জুন থেকে এই রেট্রোস্পেক্টিভের আয়োজন করা হবে। ছবিগুলোর প্রদর্শনী হবে ১৩, ২০, ২৭ জুন ও ৪ জুলাই। প্রথম দিন চলচ্চিত্র প্রদর্শনীর আগে ‘ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র নির্মাণ’ বিষয়ের ওপর হবে সেমিনার।
আগ্রহী ব্যক্তিদের প্রবেশপত্র আগে থেকেই সংগ্রহ করতে হবে।