ঋতুপর্ণের জন্য শোক
সৌমিত্র চট্টোপাধ্যায়এই দুঃসংবাদকে মেনে নিতে পারছি না। ওর ছবিতে অভিনয় করেছি। ও চলে যাওয়ায় আমাদের চলচ্চিত্র অঙ্গনের বিরাট ক্ষতি হয়ে গেল। মৃণাল সেন আমি মর্মাহত। ওর তো চলে যাওয়ার সময় হয়নি। গৌতম ঘোষ এর থেকে আর মর্মান্তিক খবর কী হতে পারে! ভাবতেই পারছি না ও আর আমাদের মধ্যে নেই। সন্দীপ রায় ও এভাবে চলে যাবে—এটা তো স্বপ্নেও আমরা ভাবতে পারিনি। দারুণ মর্মাহত। অনুরাগ বসু আমরা হারালাম এক বিখ্যাত মানুষকে। ঋতু এভাবে না বলে চলে যাবেন ভাবতেই পারছি না। দীপঙ্কর দে ওর মতো এত ভালো মানুষ আর হবে না। মাধবী মুখোপাধ্যায় অত্যন্ত দুর্ভাগ্যজনক দিন আমাদের। ভালো মানুষ ছিলেন তিনি। বিপ্লব চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রে আরও অনেক কিছু দেওয়ার ছিল তাঁর। অকালে ঝরে গেলেন তিনি। মানতেই পারছি না। তাপস পাল ঋতু নেই। ভাবা যায় না। এই শোক সহ্য করার মতো নয়।দেবশ্রী রায় স্বপ্নেও ভাবতে পারছি না। আজ ভোরে ঘুম থেকে জেগে এ কী খবর শুনলাম! ঋতু আমার অসম্ভব ভালো বন্ধু ছিলেন। কৌশিক গঙ্গোপাধ্যায় আমি এখনো ভাবতে পারছি না, এই অল্প বয়সে এভাবে চলে যাবেন তিনি। রাইমা সেন খুব ভালো মানুষ ছিলেন। তাঁর কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছি। শ্রাবণী সেন উনি ছিলেন আমার দাদার মতো। তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছি না। শুভমিতা এই ক্ষতি পূরণ হওয়ার নয়।