ঋত্বিক ঘটককে নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জীবন ও কর্মের ওপর তৈরি হচ্ছে তথ্যচিত্র টেক বাহাদুর। পরিচালনা করেছেন সোয়েব আহমেদ। তথ্যচিত্রটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঋত্বিক ঘটককে খোঁজার চেষ্টা করেছি মাত্র। খুঁজতে গিয়ে যা জেনেছি, তা-ই তথ্যচিত্রের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। বিশেষ করে, তাঁর শৈশব ও কর্মজীবন। একান্ত ব্যক্তিগত আগ্রহ আর ভালোবাসা থেকেই এটি নির্মাণ করছি।’তথ্যচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য তৈরি করেছেন সাইফুল ইসলাম।সোয়েব আরও বলেন, ‘ঋত্বিক ঘটক এই মাটির সন্তান। এই প্রজন্মের অনেকেই জানেন না যে তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশেই। তাঁর চলচ্চিত্রে আমরা এই মাটির প্রতি ভালোবাসা ও পক্ষপাতের নিদর্শন দেখতে পাই।’জানালেন, এরই মধ্যে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও রাজশাহীতে তথ্যচিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে। এরপর কিছু অংশের কাজ হবে ভারতের কলকাতা ও পুনেতে। এ বছরের ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকীতে তথ্যচিত্রটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।