ঋত্বিকের উৎসবের উদ্বোধক ঝুনা চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে ঋত্বিক নাট্যদল নাট্যোৎসব আয়োজন করেছে। আট দিনের এই উৎসব আজ উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। এই উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের নাটকের দল অংশ নিচ্ছে।
ঋত্বিকের এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে লোক নাট্যদল (বনানী)। ২৫ মার্চ উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নাটক সোনাই মাধব। ‘ময়মনসিংহ গীতিকা’ অবলম্বনে নাটকটির সুর সংযোজন করেছেন দীনেন্দ্র চৌধুরী ও মোস্তফা আনোয়ার, নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ।
উৎসবে যাওয়ার আগে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সোনাই মাধব নাটকের বিশেষ প্রদর্শনী হবে।