ঋত্বিকের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটক ফিল্ম সোসাইটি এক অনুষ্ঠানের আয়োজন করে। ঋত্বিক ঘটকের জন্মভিটায় রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় ঋত্বিক ঘটক মিলনায়তনের নামফলক উন্মোচন করেন কথাশিল্পী হাসান আজিজুল হক। অনুষ্ঠানে ‘ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ও সাহিত্যে রাজশাহী প্রসঙ্গ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মনিস রফিক। প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়