ঋষিকাব্য ও দ্বীপের সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রবেশ করতেই একটি বটগাছের অনুকৃতি চোখে পড়ল। বেশ সুন্দর করে সাজানো গাছটি। পাটের মোটা রশি দিয়ে বানানো হয়েছে শাখা থেকে নেমে আসা ঝুরি। কৃত্রিম ডালে সত্যিকারের বটপাতা লাগানো হয়েছে। দূর থেকে দেখলে সত্যিকারের বটবৃক্ষই মনে হয়। নাট্যশালায় ঋষিকাব্য নাটকের প্রদর্শনী। নাটকের বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্য রেখেই বহিরাঙ্গনের এই সাজসজ্জা।একই সঙ্গে দুটি নাটকের সুবর্ণজয়ন্তী উৎসব। নাটক দুটি হলো দ্বীপ ও ঋষিকাব্য । নাটকের দল নাট্যতীর্থের দুটি নাটকেরই ২৫তম মঞ্চায়ন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে দলটি ‘সুবর্ণ নাট্যোৎসব’ নামে দুই দিনের উৎসব আয়োজন করে ‘রজক যোগ রজত সমান সুবর্ণজয়ন্তী’ স্লোগান নিয়ে। জাতীয় নাট্যশালায় আয়োজিত উৎসবের শেষ দিনে গতকাল শনিবার মঞ্চস্থ হয় ঋষিকাব্য। এই নাটকটিতে বিবৃত হয়েছে সমাজে অবহেলিত ঋষি সম্প্রদায়ের কথা। ঋষিদের জীবনের নানা লাঞ্ছনা, যন্ত্রণা, হিংসা-বিদ্বেষ স্পষ্টভাবে ফুটে উঠেছে ঋষিকাব্য নাটকে। নাটকে আরও দেখা গেছে সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের কার্যকলাপের কারণে কী করে সমাজের প্রাচীন সম্প্রদায়গুলো বিলুপ্তির পথে। সর্বোপরি নাট্যকার বলতে চেয়েছেন, পৃথিবীর সব কিছুই সৃষ্টি ভারসাম্যের প্রয়োজনে এবং সেই সৃষ্টি যদি আমরা ধ্বংস করি তবে আমরাই ক্ষতিগ্রস্ত হব। নাটকটি লিখেছেন আব্দুল হালিম। নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। গত শুক্রবার ছিল নাট্যতীর্থের দ্বীপ নাটকের প্রদর্শনী।তোমার আকাশ দাও কবি ‘তুমি কি কেবলই স্মৃতি/শুধু এক উপলক্ষ কবি’। এমন প্রশ্ন রেখেই শুরু হলো আয়োজন। কবি কি কেবলই স্মৃতি? সত্যিকার অর্থেই কি তিনি কেবল উৎসব কিংবা উদ্যাপনের উপলক্ষ। সেই তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরেক বিখ্যাত কবি বিষ্ণু দে তাঁকে নিয়েই লিখেছিলেন এই কবিতা—‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’। গতকাল রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের গ্রন্থাগার মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের শুরুতে ছিল এই কবিতার আবৃত্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেড় শততম জন্মবর্ষে পদার্পণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘জিয়নকাঠি।’কবির প্রতি শ্রদ্ধা জানাতে জিয়নকাঠি তার কবিতা ও গানকেই বেছে নিয়েছিল। ‘তোমার আকাশ দাও কবি’ নামের অনুষ্ঠানে গান শোনান ‘গীতসত্র’-এর শিল্পীরা। আর কবিতা পড়েন জিয়নকাঠির আবৃত্তি শিল্পীরা।অনুষ্ঠানের শুরুতে ছিল রবীন্দ্রনাথকে নিবেদন করে অন্য কবিদের কবিতা আবৃত্তি। এরপর কবিগুরুর ‘পুরস্কার’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘হারিয়ে যাওয়া’, ‘সোজাসুুজি’, ‘অনবসর’, ‘নারীর উক্তি’, ‘বোঝাপড়া’, ‘সামান্য ক্ষতি’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করেন জিয়নকাঠির শিল্পীরা। আবৃত্তিতে অংশ নেন ফেরদৌসি আবেদীন, মাহবুবুর রহমান, মেহেদী হাসান, শাহীদ রেজা নূর, সাঈদা জামালুদ্দিন, এজাজ উদ্দিন, রাজীব চৌধুরী, তাহরীনা পারভীন এবং মনোয়ারা বেগম। অনুষ্ঠান সমন্বয় করেছেন বিপ্লব বালা। সবশেষে ছিল ‘গীতসত্র’-এর শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। নজরুল একাডেমীর বছরব্যাপী উৎসবজাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ও সৃষ্টিকর্ম সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষে নজরুল একাডেমী বছরব্যাপী নজরুল উৎসব উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। রাজধানীর মগবাজারের নজরুল একাডেমী ভবন মিলনায়তন অথবা ঢাকা শহরে অবস্থিত যেকোনো মিলনায়তনে এবং জেলা-উপজেলা পর্যায়ে এই উৎসবের আয়োজন করা হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সন্মেলনে জানানো হয়, ২৭ আগস্ট কবির ৩৪তম মৃত্যুবার্ষিকী থেকে এ উৎসব শুরু হবে। সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন একাডেমীর সহসভাপতি সৈয়দ আখতার ইউসুফ। মূল বক্তব্য উপস্থাপন করেন একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর অধ্যক্ষ নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন, এম আতিকুর রহমান, শাহাবুদ্দীন খান প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, বছরব্যাপী উৎসবের অংশ হিসেবে প্রতি মাসে একবার ঢাকা এবং ঢাকার বাইরে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে অপেক্ষাকৃত নবীন শিল্পীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে। সারা দেশের নজরুল সংগীতশিল্পীরা এই উৎসবের মাধ্যমে নজরুলচর্চা ও নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।চারুকলায় সিরামিক কর্মশালা বেঙ্গলে প্রদর্শনী ‘সমকালীন নরওয়ের গ্লাস ও সিরামিকস’ শিরোনামে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলছে পক্ষকালব্যাপী নান্দনিক শিল্পকর্ম প্রদর্শনী। নরওয়ের ২৭ জন প্রতিষ্ঠিত নবীন শিল্পীর সম্মিলিত এ প্রদর্শনী গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৬১টি। প্রদর্শনী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।এ প্রদর্শনীর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগ, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং বাংলাদেশে রাজকীয় নরওয়ে দূতাবাস আজ রোববার থেকে তিন দিনব্যাপী একটি সিরামিক কর্মশালার আয়োজন করছে। কর্মশালাটি পরিচালনা করবেন সফররত নরওয়ের শিল্পী লিন্ডা জনসন লোথে।বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করবেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।