ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলিম শরাফী স্মরণ ও গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংগীতচর্চায় ঋষিজ শিল্পীগোষ্ঠী বিশেষ ভূমিকা রাখছে। ১৯৭৬ সালের সংগঠনটির কার্যক্রম শুরু জন্ম। গতকাল শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা), নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মানিত অতিথি ছিলেন প্রয়াত সংগীতশিল্পী কলিম শরাফীর পত্নী নওশাবা খাতুন। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক তপন মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ফকির আলমগীর। অনুষ্ঠান শুরু হয় দুপুর দুইটা থেকে। গণসংগীতশিল্পী ফকির আলমগীরের উপস্থাপনায় এ সময় একের পর এক গান করেন উদীচী শিল্পীগোষ্ঠী, ক্রান্তি, স্বভূমি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পী সংস্থা, বিবর্তন, সারগামসহ বিভিন্ন সংগঠন।