ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ঋষিজ শিল্পীগোষ্ঠী কাজ করে চলছে। সংগঠনটির জন্ম ১৯৭৬ সালের ২৩ নভেম্বর। জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৮৩ সাল থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের ‘ঋষিজ পদক’ দিচ্ছে সংগঠনটি।এর ধারাবাহিকতায় এবারও দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ (সোহেল রানা), নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা প্রদান করা হবে।আজ ১ জানুয়ারি ঋষিজের প্রতিষ্ঠার ৩৪ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদের ঋষিজ পদকে ভূষিত করা হবে।