ঋষিজের ৩৮ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋষিজ শিল্পীগোষ্ঠী পার করল ৩৮ বছর। আর এই দীর্ঘ সময় পথচলা উপলক্ষে আয়োজন করা হয়েছে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল সাড়ে চারটায় হবে এ অনুষ্ঠান। সংবর্ধনা শেষে আবৃত্তি ও নৃত্যশিল্পীরা সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।
এ ছাড়া দলীয় পরিবেশনায় অংশ নেবে উদীচী, ক্রান্তি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, স্বভূমি, আনন্দন ও ঋষিজ শিল্পীগোষ্ঠী।