
প্রতিষ্ঠার ৪০ বছর পার করল সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের উৎসব। প্রথম দিনে দেশের সাত গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন অর্থনীতিতে মোহাম্মদ ফরাসউদ্দিন, নৃত্যকলায় আমানুল হক, নাটকে রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণী, আবৃত্তিতে আশরাফুল আলম, শিক্ষায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং সংগীতে ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারত থেকে আসা দুটি দল এতে অংশ নেয়। এর আগে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে দুই দিনের এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষিজের প্রতিষ্ঠাতা গণসংগীতশিল্পী ফকির আলমগীর। উদ্বোধক কথাশিল্পী হাসান আজিজুল হক অসুস্থতার কারণে আসতে পারেননি। এক বাণীতে ঋষিজকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‘ভয় নেই কোন ভয়/ জয় সাম্যের জয়’ স্লোগান ধারণ করে এই উৎসবের সূচনা হয় ঋষিজের সংগীত ‘আমরা ঋষিজ করি/ আমরা তো যাত্রিক ঋষিজের সন্তান’ পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ঢাকা, সিলেট ও রাঙামাটির কয়েকটি সাংস্কৃতিক দল অংশ নেয়।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অভিনয়ের ৪০ বছর
সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। চার দশক আগে এই দিনে মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্যটি। গতকাল শুক্রবার সেই একই স্থানে নতুন করে গড়ে ওঠা মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী হয়।
নতুন করে প্রযোজনায় নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একমাত্র ফেরদৌসী মজুমদারই নাটকের সব প্রদর্শনীতে অভিনয় করেছেন। নাটকের প্রথম প্রদর্শনীর কেরামত মওলা এখন আবার নিয়মিত অভিনয় করছেন।
শিল্পকলায় ব্লকেড
১৯৭১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমুদ্রবন্দরে নোঙর করার কথা ছিল সমুদ্রগামী পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’র। জাহাজটি পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহন করছে—এ তথ্য জানতে পেরে পেনসিলভানিয়া ও বাল্টিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক সিদ্ধান্ত নেন, তাঁরা জাহাজটি বন্দরে ভিড়তে দেবেন না। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে জীবন বাজি রেখে তাঁরা
অতিকায় সেই জাহাজকে সেদিন সত্যি সত্যি আটকে দিয়েছিলেন।
সেই সত্যি ঘটনাটিকে ভিত্তি করে ব্লকেড প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই তরুণ চলচ্চিত্রকর্মী আরিফ ইউসুফ ও তসবির ইমাম।
গতকাল শুক্রবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রটি।
সংস্কৃতি সংবাদ
ঋষিজের৪০বছর
নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠার ৪০ বছর পার করল সাংস্কৃতিক সংগঠন ঋষিজ।এ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনের উৎসব।প্রথম দিনে দেশের সাত গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।তাঁরা হলেন অর্থনীতিতে মোহাম্মদ ফরাসউদ্দিন, নৃত্যকলায় আমানুল হক, নাটকে রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণী, আবৃত্তিতে আশরাফুল আলম, শিক্ষায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং সংগীতে ওস্তাদ শাহাদাৎ হোসেন খান।এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।বাংলাদেশ ও ভারত থেকে আসা দুটি দল এতে অংশ নেয়।এর আগে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে দুই দিনের এই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋষিজের প্রতিষ্ঠাতা গণসংগীতশিল্পী ফকির আলমগীর।উদ্বোধক কথাশিল্পী হাসান আজিজুল হক অসুস্থতার কারণে আসতে পারেননি।এক বাণীতে ঋষিজকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
‘ভয় নেই কোন ভয়/ জয় সাম্যের জয়’ স্লোগান ধারণ করে এই উৎসবের সূচনা হয় ঋষিজের সংগীত ‘আমরা ঋষিজ করি/ আমরা তো যাত্রিক ঋষিজের সন্তান’ পরিবেশনের মধ্য দিয়ে।অনুষ্ঠানে ঢাকা, সিলেট ও রাঙামাটির কয়েকটি সাংস্কৃতিক দল অংশ নেয়।
‘পায়েরআওয়াজপাওয়াযায়’ অভিনয়ের৪০বছর
সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল-মামুন নির্দেশিত থিয়েটারের মুক্তিযুদ্ধের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।চার দশক আগে এই দিনে মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্যটি।গতকাল শুক্রবার সেই একই স্থানে নতুন করে গড়ে ওঠা মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী হয়।
নতুন করে প্রযোজনায় নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।একমাত্র ফেরদৌসী মজুমদারই নাটকের সব প্রদর্শনীতে অভিনয় করেছেন।নাটকের প্রথম প্রদর্শনীর কেরামত মওলা এখন আবার নিয়মিত অভিনয় করছেন।
শিল্পকলায়ব্লকেড
১৯৭১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সমুদ্রবন্দরে নোঙর করার কথা ছিল সমুদ্রগামী পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’র।জাহাজটি পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র বহন করছে—এ তথ্য জানতে পেরে পেনসিলভানিয়া ও বাল্টিমোরে বসবাসরত একদল মার্কিন নাগরিক সিদ্ধান্ত নেন, তাঁরা জাহাজটি বন্দরে ভিড়তে দেবেন না।ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে জীবন বাজি রেখে তাঁরা
অতিকায় সেই জাহাজকে সেদিন সত্যি সত্যি আটকে দিয়েছিলেন।
সেই সত্যি ঘটনাটিকে ভিত্তি করে ব্লকেডপ্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই তরুণ চলচ্চিত্রকর্মী আরিফ ইউসুফ ও তসবির ইমাম।
গতকাল শুক্রবার সকালে জাতীয় শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রটি।