এ আর রহমানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের থিম সং নিয়ে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান। ছয় মাস ধরে গানটির সুর ও কথা নিয়ে কাজ করছেন তিনি। ‘ভারতবাসীকে এমন একটা গান উপহার দিতে চাই, যা এর আগে শোনেনি কেউ।’ বলেছেন এ আর রহমান। গানটির কয়েক লাইন শোনানোর জন্য সাংবাদিকদের পীড়াপীড়ি মোটেও কানে তোলেননি। শুধু শিরোনাম সংগীতের প্রথম লাইনটুকু ‘ইয়ারো ইন্ডিয়া বুলা লিয়ে’ শুনিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে এ আর রহমান বলেন, ‘ধৈর্য ধরুন। দিন দশেকের মধ্যে গানটি শুনতে পাবেন সবাই। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমের নেতিবাচক ভূমিকা আমাকে পীড়া দেয়। আশা করি, সংবাদমাধ্যম ইতিবাচক বক্তব্য তুলে ধরবে।’ এদিকে ভারতের দিল্লিতে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য তৈরি গানটি গত সোমবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী এস জয়পার রেড্ডি এবং অন্য সদস্যরা অনুমোদন করেছেন।