এ আর রহমানের কারণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি ও প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর ও তাঁর বোন আশা ভোঁশলে একই বাড়িতে থাকেন। একই বাড়িতে থাকলেও তাঁদের দুজনের খুব একটা কথাবার্তা কিংবা দেখা-সাক্ষাত্ হয়ে ওঠে না। মুম্বাইয়ের পেডার রোডের বহুতল প্রভুকুঞ্জতে থাকলেও লতা মঙ্গেশকর এবং আশা ভোঁশলের দেখা-সাক্ষাৎ্ হয় বিশেষ কয়েকটি পারিবারিক অনুষ্ঠানে। অথচ সেই দুই বোনকে হঠাত্ দেখা গেল হাসি, ঠাট্টা, মশকরাতে মেতে উঠতে, তাও আবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে! আর দুজনকে একই মঞ্চে আনার অসাধ্যটা সাধন করলেন উপমহাদেশের আরেক বিখ্যাত সুরকার এ আর রহমান।