এ আর রহমানের জীবনকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমানের জীবনকথা নিয়ে বুধবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে প্রকাশিত হলো এ আর রহমান: দ্য স্পিরিট অব মিউজিক। বইটি লিখেছেন নাসরিন মুন্নি কবির। প্রকাশনা অনুষ্ঠানে এ আর রহমান নিজেই উপস্থিত ছিলেন। আবেগ আপ্লুত রহমান বলেন, ‘সেদিন বোনের গয়না বিক্রি করে আমাকে বাদ্যযন্ত্র কেনার টাকা জোগাড় করে দিয়েছিলেন মা। সেই স্মৃতি আজও জ্বলজ্বল করছে আমার স্মৃতিপটে।’ এ আর রহমানের জন্ম ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে। সংগীতে এরই মধ্যে পেয়েছেন অস্কারসহ বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার।