এ আর রহমানের থিম সং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ গেমসের শিরোনাম-সংগীতটি তৈরি করতে এ আর রহমান সময় নিয়েছেন প্রায় ছয় মাস। গানটি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন তিনি। শেষে শনিবার সন্ধ্যায় গানটি আনুষ্ঠানিকভাবে সবাইকে শোনালেন এ আর রহমান।হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ে স্বাগত অনুষ্ঠানে এ আর রহমানের এই গানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমনওয়েলথ গেমস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাদি। এ সময় উপস্থিত ছিলেন এ আর রহমান, দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা প্রমুখ।অনুষ্ঠানে এ আর রহমান যখন শিরোনাম-গান ‘খেলো, জিও, হে-ও, লেটস গো’ গাইলেন, তখন দর্শকেরা আনন্দে নাচতে থাকে।আগামী ৩ অক্টোবর ভারতের দিল্লিতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস।