এ আর রহমানের সঙ্গে ফিদা হুসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার বলিউডের বিখ্যাত সংগীত পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত চিত্রকর ও হিন্দি ছবির নির্মাতা মকবুল ফিদা হুসেন। অভিমানে ভারত ছেড়ে কাতারের নাগরিকত্ব নিলেও মনটা কিন্তু হুসেনের পড়ে থাকে নিজের শহর বলিউডেই। গতকাল ৯৫ বছরে পা দিলেন মকবুল ফিদা হুসেন। নিজের আঁকা ছবির ওপর রহমানের সংগীত জাদু মেশাতে চান তিনি। এ নিয়ে অবশ্য পরিকল্পনাও পাকা করে ফেলেছেন হুসেন। পাশাপাশি বলিউডকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশাল ক্যানভাস তৈরির কাজে মন দিয়েছেন। জানা গেছে, তাঁর পরিকল্পনায় রয়েছে বড় মাপের একটি কাজ। আর তা হলো মহেঞ্জোদারো সভ্যতা থেকে মনমোহন সিং। পুরোটাই ফ্রেমবন্দী করতে চান চিত্রকর মকবুল ফিদা হুসেন।