এ আর রহমানের সঙ্গে সংস্কৃত গাইলেন মিক জ্যাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোলিং স্টোন ব্যান্ডের খ্যাতিমান গায়ক মিক জ্যাগার ও ভারতীয় সুরস্রষ্টা এ আর রহমান এবার এক গানে কণ্ঠ দিয়েছেন। তাঁরা দুজনে মিলে সংস্কৃত ভাষায় একটি গান ুগেয়েছেন। ‘সত্যমেভ জয়তে’ গানটি গত মঙ্গলবার বাজারে ছাড়া হয়। কিছুদিন আগে এই দুই শিল্পী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরও তিন শিল্পী মিলে ‘সুপারহেভি’ নামে একটি ব্যান্ডদল গঠন করেন। দলটি এখন তাদের প্রথম অ্যালবামের কাজ করছে। ‘ব্রিটিশ সংগীতজ্ঞ ড্যাভ স্টুয়ার্ট একদিন আমাকে ডেকে বললেন, এ আর অ্যালবামটিতে তোমার কণ্ঠ আমরা চাই। সঙ্গে ভারতের বিখ্যাত একটা গানও ঢুকাতে হবে। মিক জ্যাগার, জস স্টোন, ড্যামিয়ন মার্লে ও ড্যাভ স্টুয়ার্টের মতো তারকাদের সঙ্গে কাজটা সফল হলে দারুণ একটা ব্যাপার হবে।’ বললেন এ আর রহমান। ওয়েবসাইট।