এ আর রহমানের 'রহমানিশক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজনুন মিজান
মাজনুন মিজান

অস্কারজয়ী ভারতের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান কলকাতায় এসেছেন গত শনিবার। ১ অক্টোবর সন্ধ্যায় এ আর রহমানের কনসার্ট হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে।
শনিবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে রহমান বলেন, ‘অক্টোবর মাসজুড়ে ভারতের বিভিন্ন শহরে আমি কনসার্ট করব। আমার এই কনসার্টের নাম “রহমানিশক”। কলকাতার পর কনসার্ট হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমে ইন্দিরা গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। এর পরের কনসার্টগুলো হবে রাজস্থানের জয়পুর ও গুজরাটের আহমেদাবাদে।’
কলকাতার কনসার্টে পাঁচ স্তরের টিকিটের দাম চূড়ান্ত করা হয়েছে। টিকিটগুলো হলো দিল সে পাঁচ হাজার রুপি, যোধা দুই হাজার রুপি, ইশক এক হাজার ৫০০ রুপি, তাল এক হাজার রুপি এবং রোজা ৫০০ রুপি।