এ আর রেহমানের চিত্রনাট্যে দুই চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন সংগীত আর সুর করেছেন, এবার চিত্রনাট্য লিখলেন অস্কারজয়ী ভারতীয় সংগীতপরিচালক এ আর রেহমান। এরই মধ্যে দুটি ছবির জন্য চিত্রনাট্য লিখে ফেলেছেন সংগীতের এ কীর্তিমান মানুষটি। শুধু তা-ই নয়, রেহমানের চিত্রনাট্যে ছবি বানাতেও রাজি হয়েছেন বলিউডের প্রযোজকেরা। চলচ্চিত্র নির্মাণের প্রতি রেহমানের প্রবল আগ্রহ রয়েছে। এ জন্য একসময় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চিত্রনাট্য নিয়ে পড়াশোনা করেছেন এই কৃতী সংগীতকার।চিত্রনাট্য লেখার কাজ এ আর রেহমান শুরু করেছিলেন বছর তিনেক আগে। সম্প্রতি তা শেষ হওয়ার পর যোগাযোগ করেন প্রযোজকদের সঙ্গে। তাঁর লেখা দুটি চিত্রনাট্য থেকেই ছবি বানানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন প্রযোজকেরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। অবশ্য রেহমান ঠিক কোন বিষয় নিয়ে চিত্রনাট্য লিখেছেন, কোন কোন প্রযোজক তাঁর লেখা চিত্রনাট্য থেকে ছবি বানাতে রাজি হয়েছেন, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারণ, সবকিছু দফারফা করতে প্রযোজকদের সঙ্গে রেহমানের আলাপ-আলোচনা এখনো শেষ হয়নি।