এ আর রেহমানের প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রেহমান
এ আর রেহমান

তাঁর সংগীতের মতোই তাঁর ব্যক্তিজীবনের গল্পটাও বর্ণাঢ্যময়। সেই বর্ণিল গল্প বন্দী হয়েছে প্রামাণ্যচিত্রে। জয় হো নামের সেই প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা উমেশ আগরওয়াল। এখনো কোনো পরিবেশক প্রামাণচিত্রটি কেনেনি। তবে ডিসকভারি চ্যানেল এটি প্রচারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
শৈশবেই সংগীতপ্রতিভা দিয়ে নিজের নজর কাড়া, এরপর রোজা দিয়ে সাড়া জাগানো অভিষেক। সেখান থেকে স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে অস্কার জয়। সব গল্পই উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। পরিচালকের কাছ থেকেই জানা গেল, মাত্র সাত বছর বয়সে দূরদর্শনে পারফর্ম করেছিলেন রেহমান। একই সঙ্গে চারটি কি-বোর্ড বাজিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। বলিউড হাঙ্গামা।