এ এক নতুন স্টুয়ার্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবমূর্তি সবাই ধরে রাখতে চায়। কিন্তু নিজের ভাব আর মূর্তি দুটো ভেঙে নতুন আদলে গড়তে চান ক্রিস্টেন স্টুয়ার্ট। টোয়ালাইট সিরিজের প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। এই ছবিই তো পায়ের তলে শক্ত জমিন এনে দিয়েছে তাঁকে। কিন্তু একই সঙ্গে এই ছবি ‘ক্ষতি’ও করেছে। স্টুয়ার্টকে সবাই ‘বেলা’ চরিত্রটি দিয়েই ভাবতে চাইছে। নতুন যেসব প্রস্তাব পাচ্ছিলেন, বেশির ভাগই পুতুপুতু টাইপের টিনএজ কিশোরীর চরিত্র, প্রেমে যে কিনা হাবুডুবু খাচ্ছে। এই বৃত্ত ভাঙতে অন দ্য রোড ছবিটি করেছেন সজ্ঞানে। জ্যাক কেরুয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে উঠে এসেছে বিট প্রজন্মের নিয়ম ভাঙার দুঃসাহস। অন দ্য রোড দিয়ে গা থেকে টোয়ালাইট-এর গন্ধ আর মুখের আদল থেকে বেলার চেহারাটা প্রায় মুছেই ফেলেছেন। এবার আরও কিছু সাহসী চরিত্র নিয়ে হাজির হচ্ছেন স্টুয়ার্ট। ক্যাম্প এক্স-রে ও সিলস মারিয়া নামের ব্যতিক্রমী দুটো ছবিতে কাজ করছেন তিনি। পিটিআই।