এ কী কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিশমা কাপুর
কারিশমা কাপুর

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল দিল তো পাগল হ্যায়। এ ছবি আসলে পাগল করে দিয়েছিল হিন্দি ছবির দর্শকদের। ভেঙে দিয়েছিল বহু বহু রেকর্ড। ত্রিভুজ প্রেমকাহিনির সেই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর। অথচ এই এত দিন বাদে জানা যাচ্ছে, ছবিটিতে নাকি অভিনয়ই করার কথা ছিল না কারিশমার! শুধু তা-ই নয়, ছবিটির দ্বিতীয় নায়িকা হিসেবে প্রথম-দ্বিতীয়-তৃতীয় তো নয়ই, তিনি ছিলেন আসলে পঞ্চম পছন্দ! কারিশমা যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির জন্য পরিচালক প্রথমে ভেবেছিলেন মনীষা কৈরালাকে। মনীষা এক নায়ক দুই নায়িকার ধারণায় বিশ্বাসী নন বলে পাণ্ডুলিপি পড়ার আগেই পিছটান দেন। এরপর একে একে জুহি চাওলা, কাজল ও উর্মিলার কাছে গিয়েছিলেন যশ চোপড়া। এঁরাও না করে দেন। অগত্যা কারিশমাকে বেছে নেওয়া। এর পর? যেমনটা বলা হয়—বাকিটা ইতিহাস!