এ কী বলছেন এমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেল যখন, তখন তাঁর বয়স মাত্র ১১ বছর! সেই বয়সেই হুট করে পেয়ে বসা আকাশছোঁয়া খ্যাতি। হ্যারি পটার সিরিজের সর্বশেষ ছবি মুক্তি পেল যখন, তত দিনে ছোট্ট প্রজাপতিটি ডানা মেলা শালিক যেন। পা দিয়েছেন একুশে!হ্যারি পটার সিরিজের মধ্য দিয়েই বেড়ে ওঠা এমা ওয়াটসনের। তারকা হিসেবে পায়ের নিচে শক্ত জমিন খুঁজে পাওয়া। কিন্তু ওয়াটসন এখন জানাচ্ছেন, হ্যারি পটার সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নাকি ক্যারিয়ারেরও ইতি টেনে দিতে চেয়েছিলেন! অভিনেত্রীর জীবন একদমই নাকি ভালো লাগছিল না তাঁর!না চাইলেও ২৩ বছর বয়সী এই অভিনেত্রী হ্যারি পটার সিরিজের মুক্তি পাওয়া আটটি ছবির পাশাপাশি আরও সাতটি ছবিতে অভিনয় করেছেন। কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে তাঁর নতুন ছবি দ্য ব্লিং রিং। এরই মধ্যে পেয়ে গেছেন আরেকটি ছবির কাজও। ছবির নাম কুইন অব দ্য টিয়ারলিং। আইএএনএস।