এ কোন সেলেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

প্রথম দেখা, তাঁকে হয়তো চিনতে কষ্টই হয়েছিল অনেকের। পরনে সোনালি পেড়ে গাঢ় কমলা শাড়ি। গলায় পুঁতির মালা। কপালে ছোট্ট দ্বীপের মতো টিপ। সেলেনা গোমেজই তো? মিনি স্কার্টে দেখে অভ্যস্ত ভক্তদের একেবারে নতুন বেশে দেখা দিলেন এলোকেশী সেলেনা। একেবারে ভারতীয় তরুণীর বেশে।
২১ বছর বয়সী সংগীত তারকা সম্প্রতি ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে এসেছিলেন নেপালে। যস্মিন দেশে যদাচার। নেপাল ভ্রমণের সেই ছবি সেলেনা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে ক্যাপশন দিয়ে বলেছেন: নমস্কার! অবশ্য সেলেনার কপালে জায়গা পাওয়ার সৌভাগ্য টিপের আগেও হয়েছে। ‘কাম অ্যান্ড গেট ইট’ গানের ভিডিওতে প্রথম পরেছিলেন। এরপর বেশ কবার টিপ পরেছেন সেলেনা। আইএএনএস।