এ কোন বিদ্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি জাসুস ছবির দৃশ্যে বিদ্যা বালান
ববি জাসুস ছবির দৃশ্যে বিদ্যা বালান

কাঁধ বেয়ে নেমে আসা রুক্ষ চুল। একমুখ দাড়িগোঁফ। মোটা ভ্রু। পরনে লুঙ্গি। লুঙ্গির ওপর চাপানো শার্ট। কাঁধে ঝুলছে ব্যাগ। গলা ও হাতে পুঁতির মালা। কে এই মানুষ? কৌতূহল জাগে। না, আর কেউ নন; তিনি বিদ্যা বালান!
ববি জাসুস ছবির শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে এভাবেই ভিক্ষুকের ছদ্মবেশ নিয়েছেন তিনি। বসে ছিলেন হায়দরাবাদের রেলস্টেশনে। দিয়া মির্জা ও তাঁর হবু স্বামী সাহিল সঙ্ঘর প্রযোজনায় শুরু হয়েছে এই ছবির কাজ। ছবিতে বিদ্যা নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন। গোয়েন্দা কাহিনি নিয়েই ছবিটি। ফলে, অনেকটাই থ্রিলারধর্মী। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটিতে আছে হূদয়স্পর্শী একটা গল্পও। জি নিউজ।