এ গ্রেড ‘হিরোইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হিরোইন! হিরোইন ছবির জনক মধুর ভান্ডারকার অবশ্য নির্লিপ্ত, আত্মবিশ্বাস ছিল—এমনটাই হবে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট মুক্তি পাওয়ার আগে কারিনা কাপুর অভিনীত এই ছবিকে ‘এ’ অর্থাৎ প্রাপ্তবয়স্ক সনদ দিয়েছে। টুইটারে মধুর বললেন, ‘প্রত্যাশা অনুযায়ী সেন্সর বোর্ডের কাছ থেকে “এ” সার্টিফিকেট পেয়েছে হিরোইন। পোস্টার এবং প্রোমো মুক্তির প্রহর গণনা শুরু।’ উল্লেখ্য, গত বছর কান চলচ্চিত্র উৎসবেই হিরোইন ছবির খবর প্রথম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন মধুর। প্রথমে ছবিটির জন্য পছন্দ করা হয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। নামটি কাটা পড়ে তাঁর মা হওয়ার পূর্বাভাসের কারণে। এরপর কারিনা বনে যান ‘হিরোইন’। বলিউডের এক নায়িকার অদেখা জীবন নিয়েই এই ছবি। এতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল। আইএএনএস।