এ টি এমের বিপরীতে শশী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবনে যে কত রকম চরিত্রে অভিনয় করেছি, তা হিসাব করে বলতে সময় লাগবে। ইদানীং আবার ভিন্ন ভিন্ন কিছু গল্প আসছে। এর মধ্যে হানিমুন ঠ্যালাগাড়ি নামের নাটকটিও আছে। এই নাটকে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছে শশী। প্রথমে তো একটু বিব্রতবোধ করছিলাম। অভিনয়ের প্রয়োজনে যে আরও কত কী করতে হবে...।’ বলছিলেন এ টি এম শামসুজ্জামান। মঞ্চ, সিনেমা ও টিভির পর্দা কাঁপানো এই অভিনেতা বেশ মজা করেই বলছিলেন কথাগুলো।শামসুজ্জামান জানান, হানিমুন ঠ্যালাগাড়ি একটি হাসির নাটক। ‘মানুষ বিয়ের পর হানিমুনে যায়। তা এখানে আমি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঠ্যালাগাড়িতে করে হানিমুনে যাচ্ছি। ব্যাপারটি বেশ মজার।’ বলছিলেন তিনি। শিমুল সরকার পরিচালিত এই নাটকে শশী ছাড়াও অভিনয় করেছেন আ খ ম হাসান, কচি খন্দকার, এজাজ, সঞ্জীব আহমেদ।