এ বছর ঐশ্বরিয়ার চারটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির জগতে গত বছর বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের তেমন সাড়াশব্দ ছিল না। পিংক প্যান্থার নামে মাত্র একটি ছবিতে দেখা গেছে তাঁকে। তাও এটি হলিউডি ছবি। এ বছর তাঁর চার-চারটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে দুটি দক্ষিণী ছবি—রাবণ ও এন্ধিরান। অন্য দুটি হচ্ছে অ্যাকশন রিপ্লে ও গুজারিশ। এই চারটি ছবি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপির বেশি। এর মধ্যে এন্ধিরান ছবিতে ব্যয় হয়েছে ১২৫ কোটি রুপি। মণি রত্নমের রাবণ ছবির ব্যয় প্রায় ৪৫ কোটি রুপি। বিপুল শাহের অ্যাকশন রিপ্লের ব্যয় প্রায় ৬০ কোটি রুপি। সঞ্জয় লীলা বানসালির গুজারিশ-এ ব্যয় হয়েছে ৮০ কোটি রুপি। ওয়েবসাইট।