এ বছর চলচ্চিত্রকে গুরুত্ব দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীম, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।ধন্যবাদ। প্রথম আলোর সব পাঠককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।গত বছরের শেষ দিনটি কেমন কাটালেন?গত কয়েক দিন ঠান্ডার মধ্যে কাজ করতে গিয়ে ভালোই ঠান্ডা আর জ্বর বাধিয়েছি। তার ওপর বিকেলে ছিল পরীক্ষা। রাতে বাসায় আমার ছোটবেলার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলাম। মামার বাসা থেকে অনেকেই এসেছিলেন। বাইরে কোথাও যাইনি। তাঁদের সঙ্গে বাসায় থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করেছি।আপনি এখন কোথায় পড়াশোনা করছেন?সাউথইস্ট ইউনিভার্সিটিতে। বাংলায় অনার্স পড়ছি। এখন তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছে।২০১২ সাল কেমন কাটল?অনেক ভালো। কোনো দুর্ঘটনা হয়নি। অনেক ভালো নাটকে কাজ করেছি। দুই বছর পর চলচ্চিত্রে অভিনয় করেছি—জোনাকির আলো আর পদ্মপাতার জল।নতুন বছর নিয়ে কী ভাবছেন?জোনাকির আলো ও পদ্মপাতার জল মুক্তি পাবে। এ বছর চলচ্চিত্রকে গুরুত্ব দেব। চলচ্চিত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে। আমি এ সুযোগ ইতিবাচকভাবে কাজে লাগাতে চাই। কিছু ভালো ছবিতে কাজ করার ইচ্ছা আছে।এটিএন বাংলার ‘টো টো কোম্পানি’ ধারাবাহিকটির কাজ হচ্ছে সিরাজগঞ্জে। মফস্বল শহরে কাজ করতে কেমন লাগছে?আমি কিন্তু বড় হয়েছি মফস্বলে। বাবা সরকারি কলেজের শিক্ষক। তিনি শিক্ষকতা করেছেন ভোলা আর কুমিল্লায়। তাই মফস্বলের সঙ্গে আমার যোগাযোগটা চমৎকার। বাবা এখন ঢাকায় আছেন। তবে এখন আর টো টো কোম্পানিতে কাজ করতে পারছি না। অত দূরে গিয়ে কাজ করতে খুব সমস্যা হয়।গত বছর তো কয়েকজন শিল্পী বিয়ে করলেন। আপনার বিয়ের খবর কবে পাব?(হাসি)। অনেক দেরিতে। ওসব নিয়ে আমি এখন কিছুই ভাবছি না। এখন শুধু কাজ আর কাজ।