এ বছরই গাগার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা ও ক্রিস্টিয়ান কারিনো
লেডি গাগা ও ক্রিস্টিয়ান কারিনো

বিয়ে নিয়ে ভাবছেন লেডি গাগা। মার্কিন এই সংগীতশিল্পী ঠিক করে ফেলেছেন যে শুভকাজটা তিনি সারবেন এ বছরই। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো দেননি। বর গাগার এজেন্ট ক্রিস্টিয়ান কারিনো। ছয় মাস হলো তাঁদের প্রেমের। 

লেডি গাগা
লেডি গাগা

গত বছরই প্রেমিক টেলর কিনের সঙ্গে বিচ্ছেদ হয় গাগার। তাঁদের আংটি বদল পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু পরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের সম্পর্কে ইতি টানেন গাগা ও কিনে।
এ বছরের শুরুর দিকে গাগার সঙ্গে সখ্য বাড়ে এজেন্ট কারিনোর। তাঁদের এক ঘনিষ্ঠজন বলেন, কারিনো অনেক আগে থেকেই গাগাকে পছন্দ করতেন। সম্পর্ক প্রেমে গড়ানোর পর থেকেই কারিনো বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করেন। গাগাও তাতে সম্মত। সূত্র জানিয়েছে, বন্ধুদের নাকি গাগা ও কারিনো এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে বিয়ে হবে এ বছরই। কোনো সমুদ্রসৈকতে। কারণ, সাগর গাগার পছন্দের। তাই সাগরপাড়েই বলবেন ‘আই ডু’। তবে এখনো বাকি আছে আনুষ্ঠানিকভাবে গাগাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ধাপ। সূত্র বলেছে, ক্রিস্টিয়ান কারিনোর উচিত হবে খুব দ্রুত বড় একটি হিরার আংটি কিনে লেডি গাগার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসা। এস শোবিজ।