এ মাসেই থিয়েটারের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালে থিয়েটার আরামবাগের প্রথম নাটক ছিল মুনীর চৌধুরীর লেখা ও আবদুল্লাহ আল-মামুনের নির্দেশনায় কবর। এ পর্যন্ত দলটি মঞ্চে এনেছে ৩৪টি নাটক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, ওথেলো, সাতঘাটের কানাকড়ি, রূপবান, বলদ। সম্প্রতি থিয়েটার মঞ্চে এনেছে নাটক জন্মসূত্র। এবার থিয়েটার আয়োজন করেছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। জানা গেছে, এই নাট্যোৎসবে অংশ নিচ্ছে ভারতের অন্যপেশা নাট্যনেশা নাট্যদলসহ ঢাকার চারটি নাট্যদল। অন্যপেশা নাট্যনেশা দুটি নাটকের প্রদর্শনী করবে। নাটক দুটি হলো ভাইরাস ভূত ও আবুলুস।২৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এ উৎসবের উদ্বোধনী পর্ব। প্রতিদিনই নাটক মঞ্চায়নের আগে থাকবে লোকজ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীদের পরিবেশনা। থাকবে নাটকের পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী।উৎসব প্রসঙ্গে থিয়েটারের প্রধান রেজাউল একরাম বললেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে দুই বাংলার নাট্যকর্মীদের মধ্যে নাট্যচর্চার বিষয়ে ভাববিনিময় ঘটবে। পেশাগত ব্যস্ততার কারণে দলের সবার সঙ্গে সব সময় আমাদের সাক্ষাৎ ঘটে না। এ ধরনের উৎসবের মধ্য দিয়ে নবীন-প্রবীণদের মধ্যে যোগাযোগের পরিধিটা প্রসারিত হয়।’২৯ অক্টোবর জন্মসূত্র নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। সমাপনী দিনে নিবেদিতপ্রাণ নবীন নাট্যকর্মীদের সম্মাননা দেওয়া হবে।