প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাপালার চাহিদা বেড়েই চলেছে। প্রতিবছর তৈরি হচ্ছে নতুন নতুন দল। আসছেন নতুন শিল্পী ও কলাকুশলী। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় নতুন নতুন পালা লিখছেন পালাকারেরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য আয়োজন করছে ‘যাত্রা উৎসব’। এবার ‘যাত্রা উৎসব’ হবে ২৪ থেকে ২৯ আগস্ট। উৎসবে প্রতিদিন একাধিক যাত্রাদল পালা প্রদর্শন করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এ উৎসব দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
জানা গেছে, ইতিমধ্যে যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট ৮৪টি দল নিবন্ধন করেছে। এবার উৎসবে ৩২টি দল অংশ নেবে।
উৎসবে যাত্রাদলগুলো যেসব পালার প্রদর্শনী করবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জীবন নদীর তীরে, জেল থেকে বলছি, মানবী দেবী, মমতাময়ী মা, মরমী বধূ, মা মাটি মানুষ, আনারকলি ও বেদের মেয়ে মহুয়া।