এ যুগের দেবদাস-পার্বতী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ নিয়ে অনেকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। নতুন করে আবার নির্মিত হচ্ছে অমর এই প্রেমকাহিনি। তবে একটু ভিন্নভাবে। গল্পটুকুর সারমর্ম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে দেবদাস-পার্বতী আখ্যান।
আর এ যুগের দেবদাস-পার্বতী হয়েছেন নিশো-তিশা। এরই মধ্যে তাঁরা শুটিংয়ে অংশ নিয়েছেন।
দেবদাস চরিত্রে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘দেবদাসের মতো অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।’
পার্বতী চরিত্রের অভিনেত্রী তিশা বলেন, ‘নাটকের কনসেপ্টটি একেবারেই অন্যরকম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নাটকটি নির্মিত হচ্ছে। এমন সুন্দর একটি নাটকে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, নাটকটি দর্শকরা পছন্দ করবেন।’
‘নীল রঙের গল্প’ ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এনটিভিতে এর প্রচার শুরু হবে ২২ আগস্ট।