এ সপ্তাহে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এরই মধ্যে জুরি বোর্ড তাদের চূড়ান্ত ফল তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। মন্ত্রণালয় এখন তা সরকারি গেজেট আকারে প্রকাশের জন্য কাজ করছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জুরি বোর্ডের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তারিখ চূড়ান্ত করার পরই পুরস্কার প্রদানের সময় ও স্থান ঘোষণা করা হবে।