এ সপ্তাহে নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র
আর্থকোয়াক বার্ড
থ্রিলার ছবি আর্থকোয়াক বার্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। ১৯৮৯ সালের প্রেক্ষাপটে এ ছবিতে দেখানো হয়েছে এক কূটনীতিকের রহস্যময় অতীতের গল্প। সেই অতীত তাঁর বর্তমানকেও প্রভাবিত করতে শুরু করে। হলিউড অভিনেত্রী আলিসিয়া ভিকান্দার অভিনয় করেছেন এ ছবির মূল চরিত্রে। আগামীকাল ১৫ নভেম্বর থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।

সিরিজ
লিটল থিংস: সিজন থ্রি
ধ্রুব আর কাব্যর প্রেম মোড় নিয়েছে নতুন দিকে। এবারের মৌসুমে তাঁদের সম্পর্কে এসেছে দূরত্ব। এই দূরত্ব ভালোবাসা বাড়াবে নাকি কমাবে, জানতে হলে দেখতে হবে নেটফ্লিক্সের জনপ্রিয় এই ভারতীয় ওয়েব সিরিজটি। এটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর। ২০১৬ সালে ইউটিউবে লিটল থিংস–এর প্রথম মৌসুম মুক্তি পায়। ২০১৮ সালে মুক্তি পায় এর দ্বিতীয় মৌসুম।