এ সপ্তাহের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদৃশ্য শত্রু
অদৃশ্য শত্রু ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। ছবিতে সোহেল রানার সঙ্গে অভিনয় করেছেন তাঁর ছেলে মাশরুর পারভেজ। পর্দায় তাঁর নাম ইয়ুল রাইয়ান। পরিচালনা করেছেন আকিব পারভেজ ও মাশরুর পারভেজ। আরও অভিনয় করেছেন সুচরিতা, জাভেদ, আহমেদ শরীফ, জায়েদ খান ও নবাগতা প্রিয়া আমান। সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ। এটি পারভেজ ফিল্মসের প্রযোজিত ৩০ নম্বর ছবি।

কখনো ভুলে যেয়ো না
কাল শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কখনো ভুলে যেয়ো না ছবিটি। পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। অভিনয় করেছেন ইমন, তানি, পুষ্পিতা, মিজু আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম ও কাজী জামাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাজী জামাল ও জাহিদ বাসার পংকজ। প্রযোজনা করেছে এসএস মাল্টিমিডিয়া।